Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

পরিবেশ


FavIcon
কবি: আলেয়া মান্নান
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৫৯ পিএম
পরিবেশ

পরিবেশ

      কবি-আলেয়া মান্নান

 

চেয়ে যদি দেখো ভাই, সকাল কিবা বিকেলে।  

থৈ থৈ করে শুধু পানি খালে বিলে।

জলবায়ু দূষিত, গ্রাম এবং শহর।  

বন্যার ভয়ে কাতর হয়ে, আছে কত অন্তর।

 

কখন যেনো ঝড় এসে, উড়িয়ে নেয় বাসা।  

আল্লাহর উপর ভরসা করে, বাঁচিবার আশা।

ঢালু অঞ্চলে কত মানুষ, বসত করে ভাই।  

পানির বুকে বাস করিবার, একমাত্র তাদের ঠাঁই।

 

শত কষ্ট করে ওরা, সাহস রাখে মনে।  

বেঁচে থাকে যুদ্ধ করে, খরা বন্যার সনে।

ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে, ভাঙে বাড়ি ঘর।  

কারো জীবন কেড়ে নিয়ে, কাউকে করে পর।

 

দূষিত পানি বিভিন্ন রোগে, বাসা বাঁধে বুকে।  

স্বাস্থ্য সেবার অভাবে, মরে কত লোকে।

তীব্র শীতেও বহু লোকের, জীবন দিতে হয়।  

সারা বছর থাকে যেনো, মনে ভীষণ ভয়।

 

আবার যখন খরা এসে, ফসল করে নষ্ট।  

নিরুপায় হয়ে মানুষগুলো, ভাবনাতেই পায় কষ্ট।

রাস্তা-ঘাটেও শান্তি নেই, মানুষ চলার পথে।  

হাট-বাজারে টানাপোড়া,কারো মাছে ভাতে।

 

কিছু সময় বধির অবস্থা, হতে হয় মোদের।  

চারদিকে শুনি আওয়াজ, শব্দ দূষণের।

পরিবেশ-পরিস্থিতি, এমন বেহাল দশা।  

কারো কষ্ট নিয়ে আবার, করে কেউ তামাশা।

Banner
Side banner
Side banner