Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
banner

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার


FavIcon
রংপুর,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৭:৪৭ পিএম
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগরীর ইঞ্জিনিয়ারপাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন হত্যাচেষ্টা মামলার এক নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার পাঁচ নম্বর আসামি আতাউর জামান বাবু। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে গিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।

ওসি আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, বাবু স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার পর গ্রেফতার করা হয়।

Banner
Side banner
Side banner