Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:২০ এএম
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধের জেরে সানি শেখ সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা।রবিবার (৮ মার্চ) বেলা ১টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাস এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। সাগর পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এরা সবাই বন্ধু। প্রায় সময় তারা একত্রে বেড়াতেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাদক নিয়ে বিরোধের জেরে দুপুর ১টার দিকে শহরের চৌড়হাস এলাকায় স্থানীয় মাদকসেবী ভিকি, প্রবাল ও হৃদয় দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় সাগরের ওপর। এতে সাগর মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন তারা।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner