Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
banner

আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার


FavIcon
চট্টগ্রাম,প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:০১ পিএম
আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার
র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্রসহ কাশেমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে র‍্যাব-৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ মোট ১৫টি মামলা রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, অভিযানে আসামি কাশেমের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তাজা ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব-৭ এর সদস্যারা অভিযানে যান গেলে দুর্বৃত্তরা তাদের অবরুদ্ধ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এতে র‍্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল নিলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Banner
Side banner
Side banner