Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
banner

আমান উল্লাহ আমানের সাথে নিশু ও মহিলা দলের নেত্রীদের সৌজন্য স্বাক্ষাৎ


FavIcon
জামালপুর,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৫:২৩ পিএম
আমান উল্লাহ আমানের সাথে  নিশু ও মহিলা দলের নেত্রীদের সৌজন্য স্বাক্ষাৎ
আমান উল্লাহ আমানের সাথে নিশু ও মহিলা দলের নেত্রীদের সৌজন্য স্বাক্ষাৎ

 সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)র  সাবেক (ভিপি) , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান এমপির সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রহিমা সুলতানা নিশু। শুক্রবার সকাল ১১ টায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঢাকার মহাখালী ডিওএইচএস অফিসে এ সৌজন্য সাক্ষাৎ করেন।  এ সময় সাভার উপজেলা মহিলা দলের সভাপতি  ঝর্ণা খাতুন এবং সাধারণ সম্পাদক  আয়শা আক্তার নুপুর উপস্থিত ছিলেন। 

মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রহিমা সুলতানা নিশু জানান,  মাদারগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। তিনি বলেন, আমার এই পদে আরো যারা প্রার্থী হবেন তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।  

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner