Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
banner

সিরাজগঞ্জে আলোচিত নাসির-টিক্কা হত্যায় ‍‍`চ্যানেল এস‍‍`র অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:০৬ এএম
সিরাজগঞ্জে আলোচিত নাসির-টিক্কা হত্যায় ‍‍`চ্যানেল এস‍‍`র অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে আলোচিত নাসির-টিক্কা হত্যায় ‍‍`চ্যানেল এস‍‍`র অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে আলোচিত নাসির-টিক্কা হত্যায় 'চ্যানেল এস'র অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩ সেপ্টেম্বর ২০২৬), বৃহস্পতিবার নাসির-টিক্কা এর পরিবারবর্গের আয়োজনে সিরাজগঞ্জ পৌর হোসেনপুর গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসির এর বড় ভাই মো: মাসুম ও টিক্কার বড় ভাই ও নাসির শ্যালক মো: আয়নুল হক সাহেল। এসময় নাসিরের চাচাতো ভাই আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে থেকে জানা যায়, গত ২৮ আগষ্ট ২০২৬ইং তারিখে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল এস' এর সাদা কালো অনুষ্ঠানে নাসির-টিকা হত্যা নিয়ে পরিবারের যে বক্তব্য প্রকাশ করেছে, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। প্রতিবেদক চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্যবসায়ী সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের মান ক্ষুন্ন করতে একটি কাল্পলিক গল্প বানিয়ে সংবাদ প্রকাশ করেছে।

কাল্পনিক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ ও ভিডিও চিত্র প্রকাশ করায় দেশবাসীকে সঠিক তথ্য জানানোর জন্য আজ আমরা নাসির-টিক্কা পরিবারের সদস্যরা সাংবাদিক ভাইদের সম্মুখে উপস্থিত হয়েছি।  বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল এস' সাদা কালো অনুষ্ঠানে নাসির-টিকা হত্যা সম্পর্কে নাসির-টিক্কা পরিবারের পক্ষ থেকে কেউ কোন প্রকার বক্তব্য প্রদান করেনি। এমনকি চ্যানেল এস' এর পক্ষ থেকে আমাদের পরিবারের কারও সাথে দেখা বা কথাও বলেনি। অথচ 'চ্যানেল এস' এর সাদা কালো অনুষ্ঠানে একটি মেয়েকে দিয়ে নাসিররে ভাতিজি সাজিয়ে বক্তব্য প্রকাশ করেছে। বক্তব্য দানকারী নাসিরের ভাতিজির এর মুখ পর্যন্তও দেখানো হয়নি। একটি কাল্পনিক চরিত্রের অভিনয় করানো হয়েছে।

অপরদিকে এই অনুষ্ঠানে মানিকগঞ্জের একটি হত্যা মামলা নিয়ে সংবাদের একাধিক স্থানে নাসির-টিক্কার রক্তমাখা ছবিও ব্যবহার করেছে 'চ্যালেন এস' কর্তৃপক্ষ। যা আইনত দন্ডনীয় অপরাধ।

বক্তব্য থেকে আরো জানা যায়, নাসিররে কোন ভাতিজি 'চ্যালেন এস' সাক্ষাতকার দেয়নি। সাক্ষাতকারটি কাল্পনিকভাবে তৈরী করেছে। যে কারনে  সাক্ষাতকার প্রদানকারীর, নাম, ছবি ও ভিডিও প্রকাশ করেনি। আমরা অবিলম্বে মিথ্যা সাক্ষাতকারী ওই নারীর নাম ও ছবি প্রকাশের অনুরোধ করছি। যদি 'চ্যালেন এস' কর্তৃপক্ষ আগামী ২৪ ঘন্টার মধ্য প্রকাশ না করে, তবে 'চ্যালেন এস' কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।   

 

সিরাজগঞ্জে ২০১২ সালের ২ সেপ্টেম্বর  যমুনা নদীর চরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চর বানতাই নামক স্থানে চর  ও বালু দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমাদের পরিবারের সদস্য মুরুব্বি শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিন ও তাঁর শ্যালক যুবলীগ নেতা টিক্কা মিয়াকে নির্মমভাবে হত্যা হয়।  নাসির ও টিক্কা এর ঘটনাস্থলে উপস্থিত মানুষের ভাষ্য ও স্বাক্ষীদের স্বাক্ষ্য মতে, সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি গ্রামের জিন্নত আলী শেখের ছেলে তৎকালীন সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সাত্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তৎকালীন সময়ে আওয়ামীলীগ সরকারে ছিল।  সরকারি দল হিসেবে বিরোধী দল বিএনপিকে ঘায়েল করতে আব্দুস সাত্তার সহ বিএনপির একাধিক নেতাকর্মীর  নাম রাজনৈতিক ইন্ধনে মামলায় জড়ানো হয়েছিল।  পরবর্তীতে ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল না এমন ব্যক্তিরা জামিনে মুক্ত পায়।  বিচারকার্য শেষে প্রকৃত হত্যাকারীরা আজীবন সাজাপ্রাপ্ত হয়। প্রকৃত হত্যাকারীরা এখন সিরাজগঞ্জ কারাগারে সাজা ভোগ করতেছে। হত্যাকান্ডের সাথে হাজী আব্দুস সাত্তার জড়িত ছিলেন না। যেহেতু প্রকৃত অপরাধীরা সাজা ভোগ করছে, সেহেতু নাসির-টিক্কা হত্যাকে কেন্দ্র করে একটি স্বার্থন্বেষী মহল হীন উদ্দেশ্যে লিপ্ত রয়েছে। তাই প্রকৃত ঘটনা আড়াল করে নিষ্প্রাপ ব্যক্তিদের বিরুদ্ধে আর যেন অপ্রচার আর যেন না হয়, তাই সাংবাদিক ভাই সহ  সকলের সহযোগিতা কামনা করছি।

 

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'চ্যালেন এস' সাদা কালো অনুষ্ঠানে নাসির-টিকা হত্যা নিয়ে পরিবারের যে বক্তব্য প্রকাশ করেছে, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিককভাবে সংবাদ ও ভিডিও চিত্র প্রকাশ করেছে। বক্তব্য প্রদানকারী নাসির এর কোন ভাতিজি বক্তব্য দিয়েছে, তার বের করে দেওয়া সহ আগামী ২৪ ঘন্টার মধ্য সাদা কালো অনুষ্ঠানে নাসির-টিক্কার রক্তমাখা ছবি ভিন্ন স্থানে ব্যবহার করেছে, তা পরিহার না করলে চ্যালেন এস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner