Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
banner

সিরাজগঞ্জে ইমাম স্বামীর মৃত্যু, ৪ সন্তান নিয়ে রীতিমতো পানি খেয়েই দিন কাটছে অভাগী স্ত্রীর


FavIcon
ফেসবুক থেকে সংগ্রহীত:
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৮:২৪ পিএম
সিরাজগঞ্জে ইমাম স্বামীর  মৃত্যু, ৪ সন্তান নিয়ে রীতিমতো পানি খেয়েই দিন কাটছে অভাগী স্ত্রীর

সিরাজগঞ্জের কামারখন্দে হঠাৎ স্ট্রোকে ইমাম ফিরোজুল ইসলামের মৃত্যুর পর ৪ সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্ত্রী জহুরা বেগম। স্বামীর মৃত্যুর পর সংসারে নেমে এসেছে অভাবের তীব্র চাপ। চুলা জ্বলবে কি না, সন্তানদের মুখে খাবার জুটবে কি না, প্রতিদিন সেই দুশ্চিন্তায় কাটছে তাদের দিন।
প্রায় ১৭ বছর ধরে স্থানীয় মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিরোজুল ইসলাম। তার পেছনে নামাজ পড়েছেন এলাকার হাজারো মানুষ। কিন্তু হঠাৎ তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ৪ সন্তানের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই বছর, আর বড়টির বয়স ১২ বছর।

স্বামীর মৃত্যুর পর বাড়ি বাড়ি কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন জহুরা বেগম। কখনো মানুষের বাড়ি থেকে পাওয়া চাল, কখনো সামান্য খাবারই হয়ে উঠছে তাদের ভরসা। দুই বছরের শিশুকে দুধ কিনে খাওয়ানোর সামর্থ্যও নেই তার। বাধ্য হয়ে কখনো পানি ও লবণ মিশিয়ে শিশুটিকে শান্ত রাখার চেষ্টা করতে হয়।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner