Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
banner

বাবার সাথে


FavIcon
কবি: আলেয়া মান্নান
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:২৯ পিএম
বাবার সাথে

বাবার সাথে 

       কবি: আলেয়া মান্নান 

 

বাবার সাথে হাটে যাচ্ছি, 

চুপিচুপি ঈশারায়,সখীদেেরও ডাকছি।

যাবার পথে মনেমনে,খুব আনন্দ পাচ্ছি।

কত কিছু কিনবো হাটে,তাই যেন ভাবছি।

মাঝেমাঝে পিছু ফিরে, চেয়ে দেখি বাড়ি।

সামনে দেখি গনেশ্বরী নদী,দিতে হবে পাড়ি।

নদী পারের জন্য আমরা,জমা দিলাম কড়ি।

ওমনি দেখি মাঝি ভাই,নৌকা দিলো ছাড়ি।

ওমাঝি ভাই শুনছো নাকি?এদিক ফিরে চাও।

বাবার সাথে হাটেে যাবো,ওপার নিয়ে যাও।

খেলনা পুতুল কিনবো আমি , 

হাট থেকে ফিরবো যখন,দেখে নিও তুমি।

রঙ বেরঙের কিনবো গাড়ি,

আরও কিনবো ঘড়ি,

বোনের জন্য রঙিন জামা,কিনবো ফিতা চুড়ি।

ভাইয়ের জন্য খেলনা কিনবো,খাবার নেবো মুড়ি।

সবার শেষে মায়ের জন্য কিনবো একটি শাড়ি।

ওমাঝি ভাই বলি তোমায়,পার করিয়া দাও,

তোমার জন্যও নিয়ে আসবো,যদি কিছু চাও।

Banner
Side banner
Side banner