Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
banner

কুষ্টিয়ায় টি মিডিয়া নিউজ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৭:১০ পিএম
কুষ্টিয়ায় টি মিডিয়া নিউজ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুষ্টিয়ায় টি মিডিয়া নিউজ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অত্যন্ত ঘরোয়া পরিবেশে প্রতি বছরের ন্যায় টি মিডিয়া নিউজ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে কুষ্টিয়া শহরের মিলপাড়াস্থ জাতীয় সাংবাদিক সোসাইটি জেলা কার্যালয়ে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া মিলপাড়া শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান তাজমূল আলম তাজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক একুশে বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক সাংবাদিক বাংলাদেশ বেতার টেলিভিশন ও চিত্র জগতের গীতিকার সুরকার শিল্পী মোঃ সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ অনুসন্ধান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ তৌফিকুর রহমান তৌফিক, সিনিয়র সাংবাদিক শরিফ মাহমুদ, বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক সকালের শিরোনাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদ। ফটো সাংবাদিকের কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল কাশেম, মফস্বল বার্তা পত্রিকার কুষ্টিয়া শহর প্রতিনিধি শরিফ উদ্দিন,কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অবঃ ইন্সট্রাক্টর হাজী সাদরুল উলা, কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ খোকন উদ্দিন খান প্রমুখ। আলোচনা সভা  শেষে কেট কাটা এবং সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner