Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

আওয়ামী লীগ সরকার রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে: রেলমন্ত্রী


FavIcon
চাঁপাইনবাবগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৫:২০ পিএম
আওয়ামী লীগ সরকার রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে: রেলমন্ত্রী
আওয়ামী লীগ সরকার রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত সরকার দেশের রেল বিভাগকে পরিত্যক্ত করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তা পুনরুদ্ধার করেছে। আওয়ামী লীগ সরকার রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। বঙ্গবন্ধু সেতুতে পৃথকভাবে রেলসেতু তৈরি হচ্ছে। সেখানে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন যাবে। স্বপ্নের পদ্মা সেতু জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও রুখতে পারেনি। জনগণের শক্তির উপর ভর করে প্রধানমন্ত্রী বলেছিলেন, জনগণের টাকায় সেতু করবো। যা বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতুতেও রেল যোগাযোগ হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জ রেলস্টেশন চত্বরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সকল রেল যোগাযোগ বন্ধ ছিল ১৯৬৫ সালের যুদ্ধের পর থেকে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেগুলো চালু করেছে। আগে যা ভাড়া ছিল, এখনও তাই আছে। প্রধানমন্ত্রীকে ভাড়া বাড়ানোর বিষয়টি অবহিত করা হলে তাতে তিনি রাজি হননি।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের পর কম খরচে কম সময়ে ঢাকায় গরু পরিবহন করা যাবে। এছাড়াও ঈদের পরে জুলাই মাসে চাঁপাই নবাবগঞ্জের রহনপুর থেকে বন্ধ থাকা ট্রেন চালু হবে। এমনকি চাঁপাই নবাবগঞ্জ থেকে করোনাকালীন পরিস্থিতিতে বন্ধ হওয়া সাটল ট্রেন সেপ্টেম্বর মাসে চালু হবে।

পরে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় বক্তব্য রাখেন, চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, চাঁপাই নবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। গতবছরের ন্যায় এবারও বিভিন্ন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং করা হবে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে শুধু আম নয়, আমের সঙ্গে শাক-সবজিসহ অন্যান্য ফলমূলও পরিবহন করা যাবে।

 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner