Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
banner

আল-আরাফাহ ব্যাংক পরিচালনার ভার পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক


FavIcon
অর্থনীতি প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৫৩ পিএম
আল-আরাফাহ ব্যাংক পরিচালনার ভার পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক

আল-আরাফাহ ব্যাংক পরিচালনার ভার পুরোনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (১৫ জুলাই) নতুন করে ১৪ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

২০২৪ সালের আগস্ট পরবর্তী পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক দিয়ে চলছিল ব্যাংকটি। এখন এই ১৪ জন যুক্ত হওয়ায় পরিচালক সংখ্যা দাঁড়াল ১৯ জনে। আওয়ামী লীগের সময়ে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। এর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় শেয়ারহোল্ডার পরিচালকদের এখানে যুক্ত করা হয়েছে। অন্য যেসব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এ ব্যাংকের ক্ষেত্রে চিত্র ভিন্ন। তাই তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।  

Banner
Side banner
Side banner