Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
banner

‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা’


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:৫৯ পিএম
‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা’
অপু বিশ্বাস ও আব্রাম খান জয়।

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান-অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স দশ বছর পূর্ণ হলো। জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছাবার্তায় সিক্ত হওয়ার পর এবার ছেলেকে এক বিশেষ উপহার দিলেন ঢালিউড কুইন।  ছেলের দশম জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস।

নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন নায়িকা। তাতে দেখা যায়,  ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মা ও ছেলে। এ সময় অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ এবং চোখে রোদচশমা। অন্যদিকে জয় পরেছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট, সঙ্গে চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক। 

ছবিটি শেয়ার করে ক্যাপশনে অপু বিশ্বাস ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’। এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস।  নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ 

পিছিয়ে ছিলেন না শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো। ২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে দুজনেই নিজেদের বিয়ের খবরটি গোপন রেখেছিলেন শাকিব ও অপু। 

এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। বছর খানেক পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। সেই থেকেই নেটিজেনদের কাছে দারুণ জনপ্রিয় ও চর্চিত এই তারকা-পুত্র।

Banner
Side banner
Side banner