Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
banner

সৌদি আরবে বাংলাদেশী নারী হজযাত্রীর মৃত্যু


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০২:৫৯ পিএম
সৌদি আরবে বাংলাদেশী নারী হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে বাংলাদেশী নারী হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে একজন বাংলাদেশী নারী হজযাত্রী মারা গেছেন। তার নাম মমতাজ বেগম (৬৩)। বাড়ি ফরিদপুরের নগরকান্দায়।

গতকাল বুধবার মক্কায় মারা যান তিনি।

এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ১০ জনই পুরুষ।

গতরাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন।

বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৬২টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় অ্যাজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। এদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী। মক্কায় আটজন এবং মদিনায় তিনজন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। 

Banner
Side banner
Side banner