Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
banner

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১০:০২ পিএম
নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিকের সঙ্গে বৈঠক করেছে তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। 

বুধবার (১৬ অক্টোবর) অসলোয় অনুষ্ঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে নরওয়ের পক্ষে আরও ছিলেন সাউথ এশিয়া সেকশনের ডাইরেক্টর সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন। 

বৈঠকে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মি. ক্র্যাভিক এ সময় বলেন, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। 

অন্যদিকে বিএনপি প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। 

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

 

Banner
Side banner
Side banner