Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
banner

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১১:২২ এএম
লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য
লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ে বিকল্প নেই টাইগারদের সামনে। এমন ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার। 

অন্যদিকে বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে খেলতে নামছেন লিটন দাস। লিটনের আগে এক শ ওয়ানডে খেলা ১৩ ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, হাবিবুল বাশার ও রুবেল হোসেন।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোর্কে, জেইডেন লেনক্স।

Banner
Side banner
Side banner