Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
banner

কুষ্টিয়ায় রেলস্টেশনে হজ্ব যাত্রীর মৃত্যু


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৫১ পিএম
কুষ্টিয়ায় রেলস্টেশনে হজ্ব যাত্রীর মৃত্যু
কুষ্টিয়ায় রেলস্টেশনে হজ্ব যাত্রীর মৃত্যু

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন এলাকায় এক হজ্ব যাত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালের দিকে ওই ব্যক্তি ট্রেনে করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে প্রাথমিকভাবে সাহায্যের চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন।

মৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় স্টেশন এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner