Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
banner

হাদির খুনি ভারতে থাকলে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত আনার দাবি জামায়াতের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:১৪ পিএম
হাদির খুনি ভারতে থাকলে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত আনার দাবি জামায়াতের
জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক দোয়া মাহফিলে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মগবাজারের আল ফালা মিলনায়তনে ওসমান হাদির স্মরণে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, খুনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে, তাহলে মিশনগুলোকে কাজে লাগান। ভারতের সাথে থাকা বন্দিবিনিময় চুক্তি কাজে লাগান। তবুও জাতির এই চাওয়া পূরণ করুন সরকার।

তিনি আরও বলেন, মহান আল্লাহ ওসমান হাদির আকাঙ্ক্ষা পূরণ করেছে। হাদির বিদায় ছিল রাজার মতোই, বীরের বিদায়। আল্লাহ তার পরিবারকে মর্যাদা দান করেছেন, সন্মানিত করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গতকাল খুনির বিচার নিয়ে কিছু বলেননি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার পর ৬ঘণ্টা পর চেকপোস্ট বসানো হলো? কেন তাতক্ষণিক হলো না, কেন? তাহলে কি সরকারের গোয়েন্দাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টরা খুনিকে পালিয়ে যেতে সাহায্য করেছে? হাদি যা চাইতো সেটা যারা চাই না তারাই হাদির হত্যাকারী।

জামায়াতের এই নেতা বলেন, এক শ্রেণির সাংবাদিক–লেখকেরা এমনভাবে বলছেন, লিখছেন; যেন আওয়ামী লীগ না আসলে নির্বাচন হবে না। তারা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। আবার তার আধিপ্যবাদ কায়েম করতে  চাইছেন।

Banner
Side banner
Side banner