Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
banner

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে ফখরুল কন্যার আবেগঘন পোস্ট


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৭:৪৯ পিএম
জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে ফখরুল কন্যার আবেগঘন পোস্ট
জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে ফখরুল কন্যার আবেগঘন পোস্ট

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্ণ হলো আজ। এদিন জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্ট দেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা।

তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আজ জুলাই স্মৃতি মিউজিয়াম উদ্বোধন হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। আব্বু সেখান থেকে ফোন দিয়েছিলো। 

দেশে থাকতে আমার যাবার সুযোগ হয়েছিল। আমি দেশে আমার ফ্যামিলি আর বন্ধুদের বলব, আপনারা মিউজিয়ামটিতে যাবেন। ফ্যামিলি নিয়ে যাবেন।

 

এই মিউজিয়ামটির শেষ কক্ষ থেকে যখন আমি বের হয়ে আসি, আমার দুচোখ বেয়ে শুধু পানি। 

"মুক্তির মন্দির সোপানতলে

কত প্রাণ হল বলিদান,

লেখা আছে অশ্রুজলে ।।

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,

বন্দীশালার ওই শিকল ভাঙ্গা

তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,

যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন

স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি

এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি

সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।।

যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,

মৌন-মলিন মুখে জোগালো ভাষা

আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি

বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।"

আল্লাহ আমাদের শহীদদের জান্নাতবাসি করুন।

Banner
Side banner
Side banner