Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
banner

আগামী ১৭ জুন ঈদুল আজহা


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৯:৪২ পিএম
আগামী ১৭ জুন ঈদুল আজহা
আগামী ১৭ জুন ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন (সোমবার)। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দেয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

বৈঠক শেষে জানানো হয়, শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে শনিবার থেকে জিলহজ মাস গণনা হবে। নিয়ম অনুযায়ী, ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হয়। সেই অনুযায়ী, বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। 

Banner
Side banner
Side banner