প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরার আদালতে দায়েরকৃত মামলায় রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন না'মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (২৩ জুলাই) তাকে সাতক্ষীরা আমলী আদালতে হাজির করা হলে তিনি জামিনের প্রার্থনা করেন। এ সময় সাতক্ষীরা আমলী আদালতের বিচারক মো: জিয়ারুল ইসলাম তার জামিনের আবেদন না'মঞ্জুর করেন।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইদুজ্জামান জিকো। অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। রোববার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন না'মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে গত ২৫ মে আমলী আদালত-১ এ মামলাটি করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো।
মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো: হুমায়ুন কবীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দেন। এরপর সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়।



































আপনার মতামত লিখুন :