ময়মনসিংহের তারাকান্দায় উপজেলায় বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে,নাশকতার মামলায় বিএনপি'র-১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমির হাসান স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আল আমিন,আবু তাহের শান্ত,খায়রুল ইসলাম মিস্টার, আতিকুল রহমান ভুলভুল,খায়রুল ইসলাম, শরিফ ,শাহ আলম, রফিকুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে।
এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্মআহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মোতাহার হোসেন তালুকদারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে চোরাগোপ্তা হামলা-অগ্নিসংযোগের ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি সত্ত্বেও গতকাল অবরোধের সমর্থনে তারাকান্দা উপজেলায় (৫ নভেম্বর) সন্ধায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার মশাল মিছিল মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এছাড়াও অবরোধে বিচ্ছিন্ন হামলা, নাশকতা ঠেকাতে জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারাকান্দা থানা পুলিশ শক্ত অবস্থানে থাকবে।



































আপনার মতামত লিখুন :