Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

সাতক্ষীরা-৪ আসনের নোঙর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা


FavIcon
কালিদাস রায়,সাতক্ষীরা, প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৭:০১ পিএম
সাতক্ষীরা-৪ আসনের নোঙর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা
সাতক্ষীরা-৪ আসনের নোঙর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা সংগঠককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধনের মাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। এর আগে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জি, এম  ওসমান গনী, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, সবুজ ও রাজসহ আরো অনেকে। 
উল্লেখ্য ঃ মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকসহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা। যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।     
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner