Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
banner

কোস্টগার্ড দেখে পালিয়ে গেল মাদককারবারিরা, বিয়ার জব্দ


FavIcon
মোঃইব্রাহীম হোসেন,মংলা, বাগেরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৯:৫০ পিএম
কোস্টগার্ড দেখে পালিয়ে গেল   মাদককারবারিরা, বিয়ার জব্দ
কোস্টগার্ড দেখে পালিয়ে গেল মাদককারবারিরা, বিয়ার জব্দ

কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের জাদা বাজার নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন ৩ জানুয়ারি বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি অপারেশন দল ৩ জানুয়ারি বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জাদা বাজার নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ভারতীয় বিয়ারসহ মাদক পাচারকাজে ব্যবহৃত একটি ডিঙি নৌকা জব্দ করে। অভিযান চলাকালীন সময় কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকায় অবস্থান করা মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ভারতীয় বিয়ার ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Banner
Side banner
Side banner