Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner

গফরগাঁওয়ে ভোটকেন্দ্রে আগুন


FavIcon
ময়মনসিংহ,প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০১:২৪ পিএম
গফরগাঁওয়ে ভোটকেন্দ্রে আগুন
গফরগাঁওয়ে ভোটকেন্দ্রে আগুন

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গফরগাঁও উপজেলার পড়শীপাড়া গ্রামে। আগুনে ঐ ভাটকেন্দ্রের (স্কুলের) পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকেন্দ্রের প্রায় ৭০ গজ দূর থেকে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে স্থানীয় থানাপুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ঘটনা ঘটে। বিদ্যালয়টি ভোটকেন্দ্রে হিসেবে নির্ধারিত। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাফবিল্ডিং এই বিদ্যালয়ের ভবনের পাঁচটি রুমের টিনের চালা আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খান জানান, খবর পেয়ে থানা পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায়। র‌্যাব, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাচন বানচালের নাশকতার কথা বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে।
 

Banner
Side banner
Side banner