Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
banner

নয় বছরের সাজা এড়াতে ৩৫ বছর আত্মগোপন


FavIcon
পিরোজপুর,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৮:৫২ পিএম
নয় বছরের সাজা এড়াতে ৩৫ বছর আত্মগোপন
নয় বছরের সাজা এড়াতে ৩৫ বছর আত্মগোপন

নয় বছরের সাজা এড়াতে ৩৫ বছর আত্মগোপন থেকেও শেষ রক্ষা হয়নি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আব্দুল হাকিম মাতুব্বরের।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতে পুলিশ তাকে খুলনার টুথপাড়া থেকে গ্রেফতার করে এনে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বর (৭০) উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মরহুম সোহরাপ মাতুব্বরের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আব্দুল হাকিম মাতুব্বর ইন্দুরকানী থানার জিআর ১২১/৮৭ নম্বর মামলা মূলে ধর্ষণও হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন। মামলার পর ১৯৮৭ সাল থেকেই তিনি পলাতক আসামি হিসাবে ছিলেন। পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড ২০০৪ সালে তাকে ওই মামলায় নয় বছরের সাজা প্রদান করেন। হাকিম মাতুব্বর ১৯৮৭ সাল থেকে খুলনার রুপসা উপজেলায় ৩৫ বছর ধরে আত্মগোপেনে আছে এমন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশের এসআই আব্দুল জলিল ও এএসআই মুনসুর আলম তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১২ জুলাই শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার জেলহাজতে পাঠিয়েছেন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner