Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
banner

ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


FavIcon
নওগাঁ,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৯:৩৯ পিএম
ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান।

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি ডিবি) হাশমত আলী বলেন, ছাত্রলীগনেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানা অপকর্ম করে আসছিল। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিল মেহেদী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Banner
Side banner
Side banner