Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
banner

বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক


FavIcon
মোঃইব্রাহীম হোসেন,মংলা, বাগেরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৯:২৫ পিএম
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ভারতীয় দুইটি মাছ ধরার ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী-৩৮’ নামের ট্রলারদু'টি থেকে কয়েক শ কেজি মাছও জব্দ করা হয়।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে এদের আটক করা হয়।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহলের সময় রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি শনাক্ত হয়। পরে নৌবাহিনীর সদস্যরা ওই এলাকায় গেলে ভারতীয় ট্রলারদু’টি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে সেগুলো আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ট্রলারদু’টিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আটক জেলে ও ট্রলারদু’টি মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Banner
Side banner
Side banner