Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
banner

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষে নিহত ১ জন, কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ


FavIcon
মাসুদ রানা,পাবনা জেলা,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৮:৪৮ পিএম
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষে নিহত ১ জন, কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষে নিহত ১ জন, কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনায় হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

এঘটনার প্রায় ২০ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। 

এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন‌ আহত হন। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামটিতে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে  উভয়পক্ষের প্রায় ২শ' থেকে ২শ'৫০ জন লোক হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হোন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

হাফিজের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে তার মৃত্যু হয়।

মৃত্যুর সংবাদের পর ওই গ্রামে আজ বিকেলে প্রায় ২০ বাড়িতে অগ্নিসংযোগ‌‌ করা হয়। বেশকিছু বাড়িতে লুটপাট করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner