Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আবার আগুন


FavIcon
হবিগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:৩৮ পিএম
হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আবার আগুন
হবিগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আবার আগুন

হবিগঞ্জের শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সোমবার আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের টিআর টু ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ২ টা ১৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে এক-দেড় ঘণ্টার মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী রাসেল খান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

তিনি বলেন, ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছি।

এর আগে ৩১ জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল।

সোমবার দুপুরে আবার আগুনের ঘটনা ঘটে।

রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল, সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে। এ কারণে সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ আগুনের ঘটনা ঘটে।

শাহজিবাজার পাওয়ার গ্রিড উপসহকারী প্রকৌশলী, রাসেল খান চৌধুরী জানান, শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে সোমবারের আগুনে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এক-দেড় ঘণ্টার মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner