Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার, দম্পতি আটক


FavIcon
কুমিল্লা,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১০:৩৩ পিএম
কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার, দম্পতি আটক
কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার, দম্পতি আটক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক ওয়ার্কশপ দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে। 

রবিবার (১০ আগস্ট) উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুলের বিপরীতে মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মো. দুলাল মিয়া (৪৫) নামে ওই ওয়ার্কশপ মালিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক এলাকায় না থাকায় দুলাল মিয়া ভাড়া সংগ্রহ করতেন। 

রাত সাড়ে ১১টার দিকে তিনি ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে আটক করে। 

এ সময় ঘটনাস্থল থেকে সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Banner
Side banner
Side banner