Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

লক্ষ্মীপুরে চাচার হামলায় জামায়াত নেতা নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:১৯ এএম
লক্ষ্মীপুরে চাচার হামলায় জামায়াত নেতা নিহত
নিহত সানোয়ার হোসেন

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (২৯) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ওয়ার্ড জামায়াতের আমীর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সানোয়ার হোসেনকে তার চাচা কামাল হোসেন, চাচাতো ভাই রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) মিলে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) কে পিটিয়ে আহত করা হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রাকিব ও রাহাতকে আটক করেছে।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ চলছিল। শনিবার দুপুরে তার স্বামী বাড়ির পুকুর ঘাটে গেলে কিছুক্ষণ পর চিৎকার শুনে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে আছেন। একই সময় শ্বশুরবাড়ির লোকজন তার শাশুড়ি ও দেবরকেও মারধর করে।

আহত হাসিনা বেগম বলেন, ‘কথা কাটাকাটির জের ধরে দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের প্রায়ই মারধর করে। আজ প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।’ নিহত সানোয়ার এক সন্তানের জনক।

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘পারিবারিক বিরোধে এমন হত্যাকাণ্ডে আমরা শঙ্কিত। আমরা পুলিশকে অনুরোধ করছি, জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক।’ রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner