Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

ধুনটে মথুরাপুর ইউনিয়নে কৃষকদলের কর্মী সম্মেলন


FavIcon
মোঃ মনিরুজ্জামান ,ধুনট, বগুড়া, প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১০:৩৭ পিএম
ধুনটে মথুরাপুর ইউনিয়নে কৃষকদলের কর্মী সম্মেলন
ধুনটে মথুরাপুর ইউনিয়নে কৃষকদলের কর্মী সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন শাখা আয়োজিত মথুরাপুর ইউনিয়নের ১ ও ৪নং ওয়ার্ড  কৃষকদলের কর্মী সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ অক্টোবর) সোমবার বিকেলে কাশিয়াহাটা বাজারে।

মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবুল  হাসেম  (হাসেনুর) এর সভাপতিত্বে ও  সদস্য সচিব রায়ফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি) বি, এ অনার্স,এম, এ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মোহাব্বত আলী, শরিফুল ইসলাম, ফরহাদ রেজা ভান্ডী।

এসময় আরো উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, চৌকিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার সহ ইউনিয়ন, সাবেক  ইউপি সদস্য উছমান গণি,  ১ ও ৪নং ওয়ার্ড  কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Banner
Side banner
Side banner