Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
banner

কুষ্টিয়ায় কৃষক নেতা, বীর মুক্তিযোদ্ধা মারফত আলীর ৩৬ তম শাহাদাত বার্ষিকী পালন


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
কুষ্টিয়ায় কৃষক নেতা, বীর মুক্তিযোদ্ধা মারফত আলীর ৩৬ তম শাহাদাত বার্ষিকী পালন
কুষ্টিয়ায় কৃষক নেতা, বীর মুক্তিযোদ্ধা মারফত আলীর ৩৬ তম শাহাদাত বার্ষিকী পালন

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় দুঃসাহসী যোদ্ধা, জেলা বিএলএফ কমান্ডার, উত্তর বঙ্গের প্রখ্যাত কৃষক নেতা শহীদ মারফত আলীর ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টার সময় সুর্য উঠার সাথে সাথে জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মারফত আলী'র কবরে শ্রদ্ধান্জলী অর্পণ করেন। 

শহীদ মারফত আলী স্মৃতি সংসদের পরিচালনায় বীরমুক্তিযুদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে আমলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে  সংক্ষিপ্ত আলোচনা অংশগ্রহণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,বীরমুক্তি যুদ্ধা আশকর আলী, আমলা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ,শহীদ মধু মন্ডলের সন্তান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,আমলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ,সদরপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ আশাদুল হক আশা,আমলা ইউনিয়ন বি এন পি সভাপতি তোফাজ্জল হোসেন,সহসভাপতি আলীহিম।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ নেতা কারশেদ আলম,শহীদ মারফত আলী'র সহধর্মিণী আনজুমান মারফত,জাসদ নেতা হামিদুল মাষ্টার,আমলা ইউনিয়ন নেতা আহসান হাবিব স্বপন,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক,বীরমুক্তিযুদ্ধা ফোরকান আলী,বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,ছাত্রনেতা মীরমুক্তিছুর রহমান মীর্জা,রাব্বি,ও শ্রাবন ইসলাম দাদা ভাই প্রমুখ। ১৯৯১ সালের ১৭ ফেব্রুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়ায় উপজেলা নির্বাচনকালীণ সময়ে রাতে আততায়ীর গুলিতে মারফত আলী নিহত হন। 

Banner
Side banner
Side banner