Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner
আসন্ন মেয়র নির্বাচন

হাজী আব্দুস সাত্তারের উন্নয়ন মূলক কর্মকান্ডে হতাশ দলীয় মেয়র প্রার্থীরা


FavIcon
বিশেষ প্রতিবেদক:
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৩৮ এএম
হাজী আব্দুস সাত্তারের উন্নয়ন মূলক কর্মকান্ডে হতাশ দলীয় মেয়র প্রার্থীরা
হাজী আব্দুস সাত্তারের উন্নয়ন মূলক কর্মকান্ডে হতাশ দলীয় মেয়র প্রার্থীরা

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার নিজ অর্থায়নে সিরাজগঞ্জ পৌর এলাকায় একের পর এক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলছেন। আর এতেই হতাশ হয়ে পরেছেন ক্ষমতাশীন দলের মেয়র পদ প্রার্থীরা। 

এদের মধ্যে অনেক নেতার বিরুদ্ধে ৫ই আগষ্টের পর চাঁদাবাজী, দখল বাজীর অভিযোগ উঠে। যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অপর দিকে হাজী আব্দুস সাত্তারের উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের ভাষ্য হাজী আব্দুস সাত্তার সাহেব যদি মেয়র প্রার্থী হন তাহলে আমরা তাঁকেই ভোট দেব। 

কারণ হিসেবে তারা উল্লেখ করেন, দলীয় নেতারা যদি মেয়র হন তবে সাধারণ মানুষ তাদের দাবী দাওয়া নিয়ে তাদের কাছে সহজে  যেতে পারবেন না। উন্নয়নের নামে তারা লুটপাট করবেন। আর এধারণা নিয়ে সাধারণ মানুষ দলীয় মেয়র প্রার্থীদের প্রতি আস্হা হারাচ্ছেন।

অপরদিকে সাধারণ মানুষের আস্থার স্থল হয়ে উঠেছেন হাজী আব্দুস সাত্তার। সাধারণ জনগণ মন করেন, হাজী আব্দুস সাত্তারের অর্থ সম্পদের অভাব নেই। তিনি পৌরসভার মেয়র হলে প্রয়োজনে নাগরিক সেবায় নিজের অর্থ ব্যায় করতেও দ্বিধা বোধ করবেন না। অনায়াসে সাধারণ মানুষ তাদের দাবী দাওয়া নিয়ে তার সাথে দেখা করতে পারবেন। 

এখন দেখার বিষয় আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে জনগণের মূল্যবান ভোটে কে হবেন পৌর মেয়র দলীয় নেতা নাকি হাজী আব্দুস সাত্তার। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner