Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

যশোরে ভোররাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য : পুলিশি হস্তক্ষেপে রফাদফা


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
যশোরে ভোররাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ইউপি সদস্য : পুলিশি হস্তক্ষেপে রফাদফা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রাজু আহমেদ (৩৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে হাতেনাতে আটক করে রেখেছেন স্থানীয় জনতা। রবিবার ৭ জুন ২০২৬ ভোররাতে যশোরে চৌগাছা উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
আটক রাজু আহমেদ পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার জালাল উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িয়ালী গ্রামের ওমান প্রবাসী তোতা মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের (২৮) সঙ্গে ইউপি সদস্য রাজু আহমেদের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। রোববার ভোররাতে রাজু আহমেদ গোপনে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা ওত পেতে থাকেন এবং পরবর্তীতে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে অবরুদ্ধ করে ফেলেন। সকালে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় জমায়।
উত্তেজিত জনতা ইউপি সদস্যকে আটকে রাখলে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে দশপাখিয়া পুলিশ ক্যাম্পে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ক্যাম্পের সদস্য এবং চৌগাছা থানার জরুরি ডিউটি অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলার অবনতি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেখানে অবস্থান নেয়।তবে ঘটনার পর আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে উভয়পক্ষ নিজেদের মধ্যে আপস-মীমাংসা করে নিয়েছেন। এটি যেহেতু একটি পারিবারিক ও সামাজিক বিষয় এবং তারা নিজেরা সমাধান করেছেন, তাই এখানে পুলিশের নতুন করে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।গ্রামবাসীর অভিযোগ, জনপ্রতিনিধির এমন অনৈতিক কর্মকাণ্ড গ্রামীণ সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটিয়ে তুলেছে। মীমাংসা হলেও একজন ইউপি সদস্যের এমন আচরণে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner