
কেশবপুরের সন্যাসগাছা গ্রামে বাবা আব্দুল খালেক মান (৭৪) এর মৃত্যুর পর দু পুত্র দাফন করার জায়গা দিতে না চাওয়ায় দু ভাইয়ের ভিতর মারামরি ও জখমের ঘটনা ঘটেছে। দু ছেলে সহ জখম হয়েছে ৪ জন।
আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করায় এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন উপজেলার সন্যাসগাছা গ্রামের আব্দুল মান নামে এক বৃদ্ধে মৃত্যু বরণ করায় তার মরদেহ দাফন করার বিষয় দু ছেলের ভিতর মারামরি হয়,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিনরা হলো ছোট ছেলে আসাবুল মা (৪৫),তার স্ত্রী হালিমা বেগম(৩৫),বড় ছেলে মাহবুবুর মান(৫২) ও তার স্ত্রী মোমতাজ বেগম (৪৫)।
এলাকাবাসী জানান, মৃত খালেক মান জীবদ্দশায় তার দু ছেলের নামে জমি দলিল করে যান,এক ছেলের নামে রাস্তার পাশে ডাঙা জমি ও অপর ছেলে পারিবারিক কবরস্থান লিখে নেয়। বিল্লাল হোসেন কেশবপুর (যশোর)







































আপনার মতামত লিখুন :