Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস নড়াইলে যুবক গ্রেপ্তার


FavIcon
নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৪:৪৩ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস নড়াইলে যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস নড়াইলে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মো. বরকত মোল্লা (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. নূর মিয়া মোল্লার ছেলে।এর আগে এই ঘটনায় শনিবার রাতে নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরসালিন খন্দকার বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, “বরকত আর্ট” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। পরে সেটি ভাইরাল হলে পুলিশের নজরে আসে। এরপর শনিবার বিকাল ৪টার দিকে কলাবাড়িয়া বাজার থেকে বরকতকে আটক করে পুলিশ। পরে শনিবার রাতে ছাত্রলীগ নেতা মুরসালিনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিকে রোববার নড়াইল আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner