বগুড়ার শেরপুর থেকে ৪৪০ টুকরা কঙ্কালসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) সকাল ৮টার দিকে ঘোগা বটতলা এলাকার পুলিশের চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া গ্রামের মনো মিয়ার ছেলে রাদেশ খান (২৪) ও পশ্চিম গাড়ারিয়া গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৬)।
জানা যায়, শেরপুরের কুসুম্বি ইউনিয়নের বনমরিচা এলাকায় রাশেদের শ্বশুরবাড়ি। ভোরে সারিয়াকান্দি থেকে কঙ্কালের ব্যাগগুলো নিয়ে শেরপুর শ্বশুরবাড়ি আসেন। পরে কঙ্কালগুলো পাচারের উদ্দেশে সেখান থেকে ঢাকাগামী একটি বাসে উঠেন। খরব পেয়ে শেরপুর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ঘোগাবটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকাগামী ওই বাস থেকে কঙ্কালসহ তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, চার ব্যাগ ভর্তি কঙ্কালের ৪৪০ টুকরা হাড়সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





































আপনার মতামত লিখুন :