Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি রাজিব, জিল্লুর সম্পাদক


FavIcon
হবিগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৫:৪২ পিএম
হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি রাজিব, জিল্লুর সম্পাদক
হবিগঞ্জে ছাত্রদলের সভাপতি রাজিব, জিল্লুর সম্পাদক

দীর্ঘ সাত বছর পর শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এছাড়াও হাফিজুল ইসলাম হাফিজকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল আহাদ তুষারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুব রহমান শাওনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ২০১৬ সালে ২ বছর মেয়াদী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ওই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner