শুটিং চলাকালীন সময়ে ভুল করে নাকের নথ গিলে ফেলে কঠিন অস্বস্তিতে পড়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। নাকের নথ মুখ থেকে গলায় ঢুকে যায় তার। বিষয়টা বুঝে ওঠার আগেই এক ঢোকে সেটা গিলেও ফেলেন শেহনাজ। এতে মুহূর্তের মধ্যেই সেটে উদ্বেগ তৈরি হয়।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওটিতে দেখা যাচ্ছে দৌড়ে শট নিতে যাওয়ার সময়ে আচমকাই অভিনেত্রীর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে নথটি একঢোকে গিলেও ফেলেছেন শেহনাজ। সেই সময়ে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন অভিনেতা। পিঠে চাপড় দিতে থাকেন। যাতে গলা দিয়ে বেরিয়ে আসে নথটা।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। একইসঙ্গে অস্বস্তিও অনুভব করছিলেন তিনি। তবে এমন পরিস্থিতিতেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে কাজ চালিয়ে যান।
তবে সব কিছুর মাঝেও পেশাদারিত্বের জায়গায় অনড় ছিলেন শেহনাজ। কষ্ট চেপেই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতেও অভিনেত্রীর কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করেছেন তার অনুরাগীরাও।
কেউ বলছেন, ‘শেহনাজ় তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অতুলনীয়।’ কারও আবার মন্তব্য, ‘কাজই সব নয় জীবনে। কোনও কিছুর জন্যই নিজের জীবনে এত বড় ঝুঁকি নিও না।’
উল্লেখ্য, ‘ইশকনামা’ ছবিতে সবশেষ দেখা গিয়েছিল শেহনাজকে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এই মুহূর্তে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিংয়ে ব্যস্ত।












Watermarked-20260811161327.jpg)














Watermarked-20260811161327.jpg)









আপনার মতামত লিখুন :