Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
banner

কুষ্টিয়ায় পাওনা টাকা আদায়ের সূত্র ধরে প্রবাসীর পরিবারকে হুমকি


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৫:২৭ পিএম
কুষ্টিয়ায় পাওনা টাকা আদায়ের সূত্র ধরে প্রবাসীর পরিবারকে হুমকি
কুষ্টিয়ায় পাওনা টাকা আদায়ের সূত্র ধরে প্রবাসীর পরিবারকে হুমকি

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রবাসীর দায়ের করা মামলার সূত্র ধরে পরিবারের সদস্যদের  হুমকি। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় জিডি করেও রেহাই পাচ্ছে না ভুক্তভোগী ওই পরিবার । ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায়। জিডি সূত্রে জানা যায়,দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের আজিম উদ্দিন চৌকিদারের ছেলে, যুক্তরাজ্য প্রবাসী  শফিউল ইসলাম (৬০) এর নির্দেশে  আরেক যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানার  দৌলতপুরের ফিলিপ নগর ইউনিয়নের পোলবাড়িয়া গ্রামের বাড়িতে তার পরিবারের সদস্যদের হুমকি প্রদান করা হয়েছে । এ ঘটনায় যুক্তরাজ্য  প্রবাসী মাসুদ রানার পিতা- ইয়াদ আলী (৬৯) জীবনের নিরাপত্তা চেয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর- ৬৬৭, তারিখ- ১৩/০৭ ২০২৬ ইং। জানা যায়, শফিউল ইসলাম এবং মাসুদ রানা তারা জন্মসূত্রে দৌলতপুরের বাসিন্দা এবং তারা দু'জনই দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারা একে অপরের পূর্ব পরিচিত হওয়ার সুবাদে মাসুদ রানা, শফিউল ইসলামকে মোটা অংকের টাকা ধার দেন। ধারকৃত টাকা নির্ধারিত সময়ে ফেরত দিতে ব্যর্থ হলে মাসুদ রানা যুক্তরাজ্যের আদালতে পাওনা টাকা ফেরত চেয়ে শফিউল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নং- ৭১১এমসি৭৩৪। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। তারপর থেকেই শফিউল ইসলাম , মাসুদ রানার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

ডাইরি সূত্রে আরও জানা যায়, গত ৯ জুলাই-২৬, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যুক্তরাজ্য প্রবাসী শফিউল ইসলামের নির্দেশে তার ভাই রিপন (৪২), মাতা ছপেলা খাতুন (৭৯) এবং গিয়াস মালিথা (৫৫), আরেক যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানার ফিলিপ নগর ইউনিয়নের পোলবাড়িয়া গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে এবং শফিউল ইসলামের বিরুদ্ধে যুক্তরাজ্যের  আদালতে করা মামলা প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করে। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানা এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতাই ভুগছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী এই পরিবারের  সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner