আমি সেই মানুষ
লেখক:আলেয়া মান্নান
আমি সেই মানুষ, সহজ-সরল বোকা।
ভালোবাসার কথা বলে, ফেলে গেলে একা।
কত শত মানুষ এখন তোমায় ঘিরে আছে।
সেই মানুষটা আজ গিয়ে দাঁড়ায় তোমার পিছে।
মিথ্যে আশায় সেই মানুষটা করলো সব ব্যয়।
তোমার কাছে তার জন্য ভাবনার কিছু নয়?
আমি সেই মানুষটা, বোকা মনের পরিচয়।
তাই বলে আজ তুমি, পেয়েছো সহজ জয়।
এই মানুষটার দাম নেই, নতুন মানুষের প্রয়োজন।
সফলতার আকাশ ছুঁতে, তোমার যত আয়োজন।
যে মানুষটা সুখী হয়, তোমার সুখ দেখে।
তোমার কথা গেঁথে রাখে, সেই মানুষটার বুকে।
আমি সেই মানুষ, কোমলতার হৃদয়।
সর্বক্ষণই থাকে হৃদয় তোমার প্রতি সদয়।
সুখ তোমার বাড়ি-গাড়ি, টাকা-পয়সা অন্তহীন।
দেখো আজ সেই মানুষটা তোমার জন্য অর্থহীন।
আজ যখন দেখি তোমায় অচেনা এক ভিড়ে,
তোমায় নিয়ে কাব্য কথা রটে আমার নীড়ে।
আমি সেই মানুষ, অতি সাধারণ চলা।
এজন্যই করলে তুমি আমায় অবহেলা।
বাঁচার আশায় জীবন তার শুধুই ছন্নছাড়া।
তোমার কথায় সব সঁপিলো, ওমনিই ভাগ্যহারা?
অভিশপ্ত জীবন যায় পরকালের বাঁকে।
তাই তো সে গোপন করে ঘুমের ঔষধ রাখে।
হয় বিধি ধন্য তোমায়, ধন্য তোমার লেখা।
জীবন পথে চলতে গিয়ে কত কিছু হয় দেখা।
আমি সেই মানুষ, আজও রইলাম বোকা।
তাই বুঝি আমায় তুমি, দিয়ে গেলে ধোঁকা!!!





































আপনার মতামত লিখুন :