Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
banner

আমি কবি নই


FavIcon
কবি: আলেয়া মান্নান
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৫:৩১ পিএম
আমি কবি নই

আমি কবি নই

         ......... আলেয়া মান্নান। 

 

আমি কবি নই, তবুও কেন কবি!  

কিছু বিরহ কিছু ছন্দ বলি।  

আমি প্রেমি নই,তবু লিখি প্রেমের কলি।  

 কিছু বেদনা আর প্রেমানলে জ্বলি।  

 আমি রূপসী নই, তবুও ইচ্ছে, রূপ সাগরে ভাসি।  

কিছু দুঃখ, কষ্ট নিয়ে, কিছু সময় ভাবি!!!  

আমি কবি নই, তবুও কবিতা ভালোবাসি।  

কিছু আঘাত কিছু যন্ত্রণা, খুব যত্ন করে রাখি।  

আমি শিল্পী নই, তবুও কিছু আঁকি।  

কিছু চিত্র কিছু স্মৃতি, সর্বক্ষণ দেখি।  

আমি সুখী নই, তবুও সুখের স্বপ্ন নিয়ে বাঁচি।  

কিছু কান্না অনুভূতি নিয়ে, বেঁচে আছি।  

আমি কবি নই, তবুও আমি কবিতা পড়ি।  

কিছু কথা কিছু মায়া, এই নিয়ে গল্পের ঝুড়ি।  

আমি মাঝি নই, তবুও আমি নৌকায় চড়ি,  

কিছু সময় কিছু রাস্তা, দিতে হয় একা পাড়ি। 

 আমি জ্ঞানী নই, তবুও চাই জ্ঞানের পরশে থাকি।  

কিছু মুখ কিছু মুখোশ, চেনার অভিজ্ঞতা করি।  

আমি কবি নই, তবুও লিখি কবিতা।  

লিখতে লিখতে চেয়ে দেখি, তাহার নামটি গাঁথা।  

আমি কবি নই, তবু আছি, কবির শিরোনামে।  

আমি কবি নই, কবিতা লিখব না আমার নামে।

...................................................................................

             কবি : পরিচিতি 

কবি   আলেয়া মান্নান 

পিতা  মরহুম ইমাম হোসাইন

মাতা- মোসা. জুবাইদা খাতুন

জন্মস্থান  নেত্রকোনা জেলা 

কলমাকান্দা  উপজেলা

 

কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসে

কবির শৈশব ছিলো খুব দূরন্ত 

কবি ভালো মনের মানুষ,

কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকে

কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী,

 কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই বড়  পরিচয়। 

Banner
Side banner
Side banner