Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
banner

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৩:১৮ পিএম
‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্যকে স্লিপ অব টাং বা মুখ ফসকে বলা কথা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করে তার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে এবং বহু মানুষের ক্ষতি হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর এবি পার্টির এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন আসাদুজ্জামান ফুয়াদ। তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। তার আইনজীবী অসুস্থতার কথা জানিয়ে এক মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ২৩ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন এবং সেদিন তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন।

Banner
Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Small Banner
Side banner