Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
banner

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান, অনলাইন জুয়া ও মাদক কারবারের অভিযোগ; নেপথ্যে কারা?


FavIcon
জামালপুর,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৮:১০ এএম
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগ নেতা রুমান, অনলাইন জুয়া ও মাদক কারবারের অভিযোগ; নেপথ্যে কারা?

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রুমান মিয়া (৩০)-এর বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা, মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও বর্তমানে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর এমন প্রকাশ্য চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও নানা প্রশ্ন। রুমান মিয়া সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য এবং আরামনগর কামিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি ।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এলাকায় আবারও প্রভাব বিস্তার করছেন। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ২০১৮ সালে আরামনগর কামিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি পদ পান রুমান মিয়া। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। বিএনপি নেতাকর্মীদের মারধর এবং পৌরসভা নির্বাচন চলাকালে আরামনগর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।রুমান মিয়া সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা গ্রামের শামছুল হকের ছেলে। রুমানকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।  নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা থেকে নাম বাদ দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে । এদিকে রুমান ছাত্রলীগের নেতা হয়েও আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করানো নিয়ে উঠছে প্রশ্ন।  

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner