Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
banner
কবিতা :

সোনার বাংলা


FavIcon
কবি: আলেয়া মান্নান
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:৩৭ পিএম
সোনার বাংলা

সোনার বাংলা
           কবি-আলেয়া মান্নান

সবুজ ঘেরা গ্রাম নগর,
ইটের দালান সব শহর।
নদীর বুকে জেলে মাঝি,
অফিস-আদালতে ম্যাজিস্ট্রেট-কাজি।

ফসলের মাঠে কৃষক চাষি,
রাখালের হাতে বাঁশের বাঁশি।
বিদ্যুৎ-গ্যাস শহরের বাসা,
গ্রামে লাকড়ির রান্না খাসা।

শিশু-কিশোর খেলার মাঠে,
গ্রামের মানুষ যায় হাটে।
গাছে গাছে পাখি ডাকে,
ডিঙি নৌকা নদীর বাঁকে।

ঘরের বধূ পুকুর ঘাটে,
মরিচ-মশলা পাটায় বাটে।
অপূর্ব চিত্র যেনো দেখি নয়ন ভরে,
সবুজে ছেয়ে আছে সারা দেশ জুড়ে।

শেষ তো হবে না, দেশের কথা বলে,
মাঠে মাঠে ছুটে বেড়ায় গরু-মহিষের দলে।
শহর জুড়ে আছে তেমন দামি দামি গাড়ি,
যেদিকে চেয়ে দেখবে দালান-বড় বাড়ি।
এটাই আমার সোনার বাংলা,
রূপের পাহাড় শস্য-শ্যামলা।

Banner
Side banner
Side banner