Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

জ্ঞান প্রয়োগের জন্য আমাদের দক্ষতা থাকতে হবে: শিক্ষামন্ত্রী


FavIcon
চাঁদপুর,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩, ০৪:৪৪ পিএম
জ্ঞান প্রয়োগের জন্য আমাদের দক্ষতা থাকতে হবে: শিক্ষামন্ত্রী
জ্ঞান প্রয়োগের জন্য আমাদের দক্ষতা থাকতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি সেটি শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করবার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। এর মধ্যে কিছু কাজ যন্ত্রপাতি দিয়ে করতে হয়। আবার আইটি সেক্টর, সেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। আর সে দক্ষতা অর্জন করতে পারলে আমার আয় রোজগার বাড়বে, আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং আমাদের দেশ উন্নত হবে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিসংখ্যান থেকে জানতে পারলাম গত বছর আমাদের চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০জন বিদেশে গেছেন। আমরা আশা ও বিশ্বাস করি তারা সকলেই বৈধভাবে, যথাযথ কাজের ব্যবস্থা করে তারা গেছেন এবং তারা কেউ অবৈধ অভিবাসি হননি। তারা কেউ অনিরাপদ অবস্থায় নেই। তারা সবাই নিরাপদে আছেন এটা আমরা ভাবতে চাই।

দীপু মনি বলেন, প্রবাসীদের যে সংখ্যা সে অনুপাতে চাঁদপুরের অবস্থান অষ্টম। কিন্তু প্রবাসীদের আয়ের হিসেবে আমাদের অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের এই জেলা থেকে যারা যাচ্ছেন তারা একটু বেশি আয় করছেন অন্য জেলার তুলনায়। এর মানে তারা ভালো কাজ করছেন।

মন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে আপনারা যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশ যান। কুমিল্লা এবং চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশি। যেখান থেকে বেশি লোক বিদেশে যায়, সেখানেই দক্ষ লোক বেশি তৈরি করা প্রয়োজন। গত বছর এই জেলা থেকে ৪৫ হাজার বিদেশে গিয়েছে, আমি চাইবো এ বছর ১ লাখ লোক যাক। তবে তারা যেন প্রশিক্ষিত এবং দক্ষ হয়।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি বলেন, দালাল চক্র আমাদের সমাজের এবং আত্মীয়-স্বজনের মধ্যেই বেশি। আমরা যদি সচেতন হই তাহলে দালাল চক্র কমে আসবে। দালাল চক্র কমে আসলে আপনারা কম খরচে বিদেশে যাবেন, তা দ্রুত পুরন করতে পারবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, দালাল চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন।

 

 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner