টাঙ্গাইলের নাগরপুরে অসহায় দুঃস্থ ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুঃস্থ ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হাসানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।































আপনার মতামত লিখুন :