গাইবান্ধায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ অনন্ত বিএনপির ১৫ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৫টা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি সামনে দিকে অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বিএনপির নেতা-কর্মীর ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশসহ অনন্ত বিএনপির ১৫ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ বিএনপির জেলা কার্যালয় থেকে অফিসে পিয়ন আলম ও জেলা বিএনপির উপদেষ্টা সাদুল্লা দুদুকে আটক করে নিয়ে যায়। এছাড়া শহরের পৌর গোরস্তান মোড় থেকে একজন কর্মীকে আটক করে পুলিশ। অভিযানের সময় সাংবাদিকদের নিউজ কাভারেজে পুলিশ বাধা দেয়। অভিযানে কযেকজন পুলিশ সদস্য সাংবাদিকের উদ্দেশে করে বলেন কোনো নিউজ কাভারেজ করার দরকার নেই।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতি গোপের কাছে পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, কিছু বলা যাবে না।































আপনার মতামত লিখুন :