Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরপুরে র‌্যালী ও আলোচনা সভা


FavIcon
টাঙ্গাইল,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৯:২৭ পিএম
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরপুরে র‌্যালী ও আলোচনা সভা
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরপুরে র‌্যালী ও আলোচনা সভা

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থপনা শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃতে দলীয় কার্যালয় থেকে বিশাল একটি র‌্যালী বের হয়ে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। 
এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, শরীফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সদস্য মো. বরিউল আওয়াল লাভলু, শরিফ উদ্দিন আরজু, মো. সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলূ, যুবদলের আহবায়ক ফণির হোসেন ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের আহবায়ক মো. হুমায়ুন কবীর, সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner